Wednesday, June 24, 2026

প্রমাণ হিসেবে ব্যবহার নয় লিপ‍্স অ্যান্ড বাউন্ডসের ১৬টি ফাইল, ইডিকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

লিপ‍্স অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে বিতর্কিত ১৬টি ফাইল ডাউনলোড নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, সোমবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইডি সহ কোনও তদন্তকারী সংস্থা তথ্য-প্রমাণ হিসেবে ওই ফাইলগুলি ব্যবহার করতে পারবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমন নির্দেশের পাশাপাশি সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য জানতে চেয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ইডি তল্লাশি চালানোর পর ১৬টি রহস্যজনক ফাইল কীভাবে ডাউনলোড হল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে, লালবাজারের তরফে সেই প্রশ্নের উত্তর ইডি আধিকারিকদের
কাছে জানতে চাওয়া হয়েছিল। উত্তরে ইডি জানিয়েছিল, মিথিলেশ কুমার মিশ্র নামে তাঁদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন সংস্থার কম্পিউটার থেকে। সেসময়ই ডাউনলোড হয়ে যায় ফাইলগুলি। এদিন সেই মানলায় আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আগামী বুধবার বিকেল সাড়ে ৪টেএই মামলার পরবর্তী শুনানি।

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...