Wednesday, June 24, 2026

পুজোর আগে মাত্র ৩০০ টাকায় ‘বাংলার শাড়ি’, উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর আগেই বাংলার শাড়িপ্রেমীদের জন্য সুখবর। মাত্র ৩০০ টাকায় মিলবে উৎকৃষ্ট মানের শাড়ি। ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা বৈঠকে সস্তায় রাজ্যে তৈরি শাড়ি বিক্রির যে প্রকল্পের পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পুজোর আগেই খুলে যাবে সেই ‘বাংলার শাড়ি’-এর আউটলেট। আজ, সোমবার ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট জনেরা।

আপাতত দুটি জায়গায় খুলছে ‘বাংলার শাড়ি’র বিপণি। ‘বাংলার শাড়ি’র প্রথম দুই দোকানের একটি খুলছে ঢাকুরিয়া দক্ষিণাপণে এবং অপরটি খুলছে নিউ দিঘায়। পুজোর আগেই সেখানে মিলবে বাংলার বিভিন্ন জেলায় তৈরি হওয়া রকমারিসব শাড়ি। তাঁত, ধনেখালি বালুচরি, মসলিন থেকে ঢাকাই, বাংলার সমস্ত বিখ্যাত শাড়িই এই স্টোরে মিলবে ন্যূনতম দামে। মাত্র ৩০০ টাকা থেকে শুরু হবে শাড়ির দাম। মিলবে সর্বোচ্চ ১১ হাজার টাকার শাড়ি। শুধু শাড়িই নয়, বাংলার তাঁতিদের তৈরি কাপড় দিয়ে বানানো ডিজাইনার সালোয়ার, কুর্তি, শার্ট-প্যান্টও মিলবে ‘বাংলার শাড়ি’ স্টোরে।

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...