Saturday, June 27, 2026

কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত  কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ৎসনা করল আদালত। সিবিআইকে ভর্ৎসনা করলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেছেন,সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কাম্য নয়। এর আগে মামলায় যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে এই নির্দেশ দিয়েছিলেন বিচারক। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের ব্যাপারে সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার।

প্রসঙ্গত, একটি চিঠিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। আদালতে দেওয়া চিঠিতে তিনি দাবি করেছিলেন  বিশেষ কয়েকটি নাম বলতে তাঁকে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। সেই চিঠির জল গড়ায় অনেক দূর। এবার সেই চিঠি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশ ও সিবিআই-এর দুই উচ্চপদস্থ কর্তাকে। আলিপুর বিশেষ আদালতের নির্দেশ, ওই চিঠির তদন্ত করবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

 

 

 

 

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...