Saturday, April 4, 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই শুরু বৃষ্টি

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি (Rain)। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, সোমবার সারাদিনই চলবে মুষলধারে বৃষ্টি। এর জেরে জলমগ্ন হতে পারে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। যার জেরে সোমবার অফিসে কাজে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এদিকে শনিবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বর্ষণ।

এদিকে তীব্র যানজটের জেরে নাকাল হতে পারেন অফিসযাত্রীরা। পাশাপাশি, লাগাতার বৃষ্টিতে জলে ডুবতে পারে শহরের নীচু জায়গাগুলি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার। পাশাপাশি এদিন সকাল থেকে সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। এর জেরে শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু কলকাতাই নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

অন্যদিকে, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না। তবে নিম্নচাপের বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে গরম থেকে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...