Tuesday, June 23, 2026

৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে দায়ের মামলার শুনানি শেষ, রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সংবিধানের ৩৭০(article 370) অনুচ্ছেদ বাতিল করার কেন্দ্রের(Central) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে সুপ্রিম কোর্টের(Supreme Court) সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সাংবিধানিক বেঞ্চ এই মামলার রায় সংরক্ষিত রেখেছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ২০১৯ সালের ৫ আগস্ট প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ওই পদক্ষেপকে চ্যালেঞ্জ করার পাশাপাশি আবেদনকারীরা জম্মু ও কাশ্মীর পুনঃসংগঠন আইনকেও চ্যালেঞ্জ করেছিল যা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করতে ব্যবহৃত হয়েছিল।তিন বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ মামলাটি নিষ্ক্রিয় থাকার পরে গত ২ আগস্ট থেকে টানা ১৬ দিন ধরে – আবেদনকারী এবং কেন্দ্রীয় সরকার – উভয় পক্ষের যুক্তি শুনেছে সাংবিধানিক বেঞ্চ।

আবেদনকারীদের পক্ষের আইনজীবীদের তাদের যুক্তিতে ভারতের সাথে জম্মু ও কাশ্মীরের সম্পর্কের প্রকৃতি নিয়ে আলোচনা করেন এবং জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী মহারাজা কীভাবে ভারতের কাছে তার অভ্যন্তরীণ সার্বভৌমত্ব ছেড়ে দেননি তার উপর জোর দেন। কপিল সিবাল, জাফর শাহ, গোপাল সুব্রামানিয়াম, রাজীব ধাবন, দুষ্যন্ত দাভে, দিনেশ দ্বিবেদী সহ সিনিয়র আইনজীবীরা আবেদনকারীদের পক্ষে যুক্তি দেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি, সলিসিটর জেনারেল তুষার মেহতা, অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ যুক্তি প্রদর্শন করেন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...