Saturday, April 4, 2026

ভারতে বিশ্বকাপ খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ডি’কক

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের পরই অবসর নিতে চলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি’কক। এদিন এমনটাই জানিয়ে দিলেন তিনি। জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকেও। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন ডি’কক। সেই বিশ্বকাপেই শেষবার দক্ষিণ আফ্রিকার একদিনের জার্সি পরে খেলতে দেখা যাবে তাঁকে।

এদিন ডি’ককের অবসর নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়,”বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চায় ডি’কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে আশা করছি আগামী দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেটে খেলবে ডি’কক।”

২০২১ সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। সেই সময় ডি’কক জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিতে চাইছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি ডি’কক।

দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি এক দিনের ম্যাচ খেলে ৫৯৬৬ রান করেছেন তিনি। ৪৪.৮৫ গড় ও ৯৬.০৮ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁ হাতি ক্রিকেটার। ১৭টি শতরান এবং ২৯টি অর্ধশতরান করেছেন ডি’কক।

আরও পড়ুন:দলে জাগয়া হল না সঞ্জুর, বিশ্বকাপে ফর্মে না থাকা সূর্যকুমার, কেন?

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...