Monday, April 6, 2026

ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, নেপালের তিন ক্রিকেটারকে পুরস্কার বিরাটদের

Date:

Share post:

গতকাল এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের কাছে নেপাল হারলেও, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ভালোই পারফরম্যান্স করেন নেপালের ক্রিকেটাররা। বিশেষ করে ব্যাট হাতে চমক দেখিয়েছে তারা। তাই ম্যাচের পরে ভারতীয় ক্রিকেটারদের হাত থেকেই পুরস্কার পেলেন নেপালের তিন ক্রিকেটার। ভাল খেলার জন্য মেডেল পেলেন তাঁরা।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে, ভারতের ড্রেসিংরুমে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিন ক্রিকেটারকে ভাল খেলার পুরস্কার দেওয়া হয়। সঞ্চালকের ভূমিকায় ছিলেন নেপালের কোচ মন্টি দেশাই। প্রথমে নেপালের অলরাউন্ডার সোমপাল কামির গলায় মেডেল পরিয়ে দেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় পুরস্কার পান নেপালের আসিফ শেখ। আসিফ নেপালের প্রথম ক্রিকেটার যিনি ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। আসিফের গলায় মেডেল পরিয়ে দেন বিরাট। মন্টি জানান, বিরাটই আসিফের আদর্শ। তৃতীয় মেডেল পান দীপেন্দ্র সিং। তাকে মেডেল পরিয়ে দেন ভারতের কোচ দ্রাবিড়। মন্টি জানান, দীপেন্দ্র দলের সব থেকে ভাল ফিল্ডার।

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই নেপালের ক্রিকেটারেরা জানিয়েছিলেন, এই ম্যাচ তাঁদের কাছে স্বপ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের সব থেকে বড় ম্যাচে দর্শকদের মন জয় করেছে নেপাল।

আরও পড়ুন:বিশ্বকাপের জন‍্য অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের

 

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...