Tuesday, April 14, 2026

অভিযোগ প্রমাণিত হয়নি, মৌলিক অধিকার থেকেই কুণালকে বিদেশ যাত্রার অনুমতি আদালতের

Date:

Share post:

কুণাল ঘোষের বিদেশ যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে রাজ্যের রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে আগামী ১২ থেকে ২৩ সেপ্টেম্বর স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে কোনও বাধা রইল না কুণালের। আজ, মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

এদিন শুনানি শেষে বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য,
“বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
কুনাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তার বিদেশ যাত্রা আটকানো যায় না।” অন্যদিকে, কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত যে কোনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার স্বপক্ষে সিবিআই কোন তথ্য পেশ করতে পারেনি।

বিচারপতির আরও সংযোজন, “এর আগেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে গিয়েছেন, এবং আইন মোতাবেক ফেরতও এসেছেন, আইন ভঙ্গের কোনও অভিযোগ তার বিরুদ্ধে ওঠেনি।”

এরপরই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ পাঁচ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি দেয় কুণাল ঘোষকে। তবে ২৫ সেপ্টেম্বমের মধ্যে কুণালকে ফেরত দিতে হবে পাসপোর্ট। এই মামলার শুরু থেকে কুণালের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।

আরও পড়ুন:কাকভোরে ‘জওয়ান ‘ এর প্রথম শো কলকাতায়, দুহাজার ছাড়াল টিকিটের দাম

 

 

 

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...