Tuesday, March 17, 2026

‘জওয়ান’ মুক্তির আগে তিরুপতি মন্দিরে কন্যাকে নিয়ে শাহরুখ!

Date:

Share post:

হাতে আর মাত্র কটা দিন।ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির মুক্তির কাউন্টডাউন। ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর আরও এক বার বড় পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন শাহরুখ খান। ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। আগামী বৃহস্পতিবারই মুক্তি পাচ্ছে ছবিটি।সেটি রিলিজের আগে মঙ্গলবার সাত সকালে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিলেন বলিউডের বাদশা।

আরও পড়ুনঃ জওয়ান-এর গুরুত্বপূর্ণ দৃশ্যে সেন্সরের কাঁচি!
আজ সাতসকালে একেবারে অন্যরূপে দেখা গেল শাহরুখকে।তিরুপতি মন্দিরের স্থানীয় কায়দায় ধুতি বা ‘মুন্ড’ পরে সেখানে পুজো দিলেন শাহরুখ। সেইসঙ্গে দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়ও তাঁর গায়ে ছিল।মন্দিরে শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুহানা এবং জওয়ানের নায়িকা নয়নতারা।


মন্দিরের বাইরে বলিউডের বাদশাকে দেখতে ছিল ভক্তদের ভিড়। বাদশা তাঁর ভক্তদের সেখানেও মিরাশ করেননি। নিজের স্টাইলেই ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুমু, জোর হাতে জানালেন কৃতজ্ঞতাও। শাহরুখের সঙ্গী তথা তাঁর মেয়ে সুহানার পোশাকও ছিল একেবারেই সাদামাটা। সাদা সায়োলার কামিজেই বাবার সঙ্গে মন্দিরে পুজো দেন সুহানা খান। ‘দ্য আর্চিস’-এর সঙ্গে বলিউড জার্নি শুরুর আগে তিনিও বালাজির আর্শীবাদ নিয়ে নিলেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিরুপতিতে শাহরুখের পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের প্রিয় কিং খানকে। শুধু মুখে বলাই নয়, বাস্তবেই সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী শাহরুখ, তার প্রমাণ দিচ্ছেন দাবি ভক্তদের।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...