Tuesday, March 24, 2026

ঘোষণা হয়ে গেল আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল আসন্ন একদিন ক্রিকেট বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে দু’জনকে। আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণার। জায়গা হয়নি সঞ্জু স্যামসনেরও। দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়া। দলে আছেন কে এল রাহুল।

এশিয়া কাপে গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে ১৫ জনের নাম চূড়ান্ত হয়েছিল, তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। এই বৈঠকে সব থেকে বেশি আলোচনা হয় রাহুলকে নিয়ে। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাবে আছেন। এশিয়া কাপের সুপার ফোর থেকে দলে যোগ দেওয়ার কথা রাহুলের।

এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত। ঘোষিত ১৫ জনের দলে অবশ্য প্রয়োজনে পরিবর্তন করা যাবে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে।

একনজরে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প‍্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...