Monday, June 15, 2026

আরও অনেক পথ যাওয়া বাকি: কন্যার সমাবর্তনের ছবি পোস্ট করে অভিনন্দন আপ্লুত বাবা সৌরভের

Date:

Share post:

অর্থনীতিতে স্নাতক হয়েছেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়। বুধবার হয়ে গেল তাঁর সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।দুজনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কন্যাকে। একটি ছবিতে দেখা যাচ্ছে সানাকে। সমাবর্তনের বিশেষ পোশাকে। অন্য ছবিতে সৌরভ ও ডোনার সঙ্গে সানা। সৌরভ লিখেছেন, ‘সমাবর্তনের দিন। অনেক অভিনন্দন সানা। আরও অনেক পথ যাওয়া বাকি।’ সোশ্যাল মিডিয়ায় বুধবার ছবি পোস্ট করে ডোনা লেখেন, ‘সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’তিনি যখন লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন, কার্যত তার পরই পরই করোনার প্রাদুর্ভাব।কিন্তু নিজের লক্ষ্যপূরণ করলেন সৌরভ-কন্যা। অর্থনীতি নিয়ে স্নাতক হলেন তিনি।

অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সানা। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকেন তিনি। সানার জন্য মাঝে মধ্যেই লন্ডনে গিয়ে থাকেন ডোনা ও সৌরভ। সানা স্নাতক হওয়ায় বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনে খুশির হাওয়া। সানার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে আগেই লন্ডনে গিয়েছিলেন ডোনা। এবার পৌঁছে গিয়েছেন সৌরভও। ৬ সেপ্টেম্বর লন্ডনে হল সমাবর্তন অনুষ্ঠান।

বুধবারই ইংল্যান্ড পৌঁছে গিয়েছিলেন সৌরভ। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের পাঁচ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন অভিষেক ডালমিয়াও। বিশ্বকাপের আগেই তাই সৌরভ ফিরে আসবেন কলকাতায়।

 

 

 

 

 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...