Wednesday, April 8, 2026

যৌতুকের দাবিতে স্ত্রীর সঙ্গে অমানবিক কাণ্ড, ভাই.রাল বিজেপি শাসিত রাজ্যের ভিডিও

Date:

Share post:

যে দেশে পণপ্রথা আইনত দণ্ডনীয় অপরাধ সেই দেশের সরকার পরিচালিত রাজ্যের এ কী ছবি? ছি ছি করছেন বিরোধীরা। নিজের স্ত্রীকে কুয়োয় ঝুলিয়ে ভিডিও রেকর্ডিং করলেন রাকেশ কির নামে এক ব্যক্তি। যৌতুকের দাবিতে এমন অমানবিক কাণ্ড বলে অভিযোগ। মধ্যপ্রদেশের (Madhyapradesh)নিমুচে এই ঘটনা ঘটে বলে জানা যায়। অভিযুক্তের কর্মকাণ্ড নেট দুনিয়ায় ভাইরাল হতেই তৎপর হয়ে মধ্যপ্রদেশ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে খবর। বিজেপি (BJP)শাসিত এহেন রাজ্যের হাল দেখে কটাক্ষ বিরোধীদের।

সামনেই লোকসভা নির্বাচন। পায়ের তলার জমি শক্ত করতে একের পর এক ঘোষণা এবং পরিকল্পনা করে চলেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। কিন্তু সবটাই যে আসলে আইওয়াশ তার প্রমাণ মিলল মধ্যপ্রদেশের ঘটনায়। গত ২০ শে অগাস্ট জাওয়াদ থানার অন্তর্ভুক্ত এলাকায় রাকেশ কির নামে ব্যক্তিটি তার স্ত্রী ঊষাকে একটি কুয়োয় ঝুলিয়ে ভিডিও করেন। সেখানে মহিলা ক্রমাগত নিজের প্রাণ ভিক্ষা করলেও স্বামীর লোভী মানসিকতার কোনও পরিবর্তন দেখা যায়নি। অভিযুক্ত ব্যক্তি ভিডিও করার পর সেটি তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছে পাঠিয়ে দেন। তাঁরাই গ্রামের লোকেদের অনুরোধ করে বাড়ির মেয়েকে উদ্ধার করেন। যৌতুকের প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকা না দিলে মেয়ের উপর আরো অত্যাচার করা হবে বলে অভিযুক্ত ব্যক্তি হুমকি দেন। এরপর মহিলা নিজেই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। বিষয়টি পুলিশকে জানানোর পর সমস্ত বিষয় খতিয়ে দেখে রাকেশকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...