Saturday, June 13, 2026

ভাঙড়ের ভোজেরহাটে বাস দুর্ঘ*টনা, আহ*ত ২২

Date:

Share post:

বুধের দুপুরে বাসন্তী হাইওয়ের কাছে বড় দুর্ঘটনা (Accident Near Basanti Highway)। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। কলকাতা থেকে বাসন্তী যাওয়ার পথে ভাঙড়ের ভোজেরহাটের কাছে বি গার্ডেন ধামাখালি রুটের বাসের সামনে ফুড ডেলিভারি বয়ের গাড়ি চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে সোজা গাছে ধাক্কা মারে বাস। জানা যাচ্ছে চাকার নীচে ঢুকে যায় ডেলিভারি বয়ের বাইক। আহত ২২ জন বাসযাত্রী। তাঁদের প্রাথমিকভাবে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে বেশ কিছুজনকে চিত্তরঞ্জন হাসপাতালে (Chittaranjan Hospital) স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক ভাবে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...