Friday, June 26, 2026

সহকর্মীর সঙ্গে ব.চসা! ভিনরাজ্যে কাজে গিয়ে ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার শ্রমিকের   

Date:

Share post:

ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাংলার শ্রমিকের (Bengal Migrant Worker)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সহকর্মীর হাতে খুন হতে হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ওই শ্রমিককে। পরিবার সূত্রে খবর, পেটের দায়ে হায়দরাবাদে (Hyderabad) রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার গাজিনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের ফুলনদর গ্রামের বাসিন্দা দীপক সর্দার। আর কাজে গিয়ে বাড়ির ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের কোনও সদস্যই। এদিকে ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এলাকায় নেমেছে শোকের ছায়া।

 

পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে হায়দরাবাদে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন দীপক। এলাকারই আরও এক ব্যক্তি ভাগ্য সর্দারও গিয়েছেন তাঁর সঙ্গে। একই জায়গায় কাজ করতেন তাঁরা। কাজ চলাকালীন সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয় তাঁদের মধ্যে। অভিযোগ, সেই সময়ই নাকি রড দিয়ে দীপকের মাথায় জোরে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

দুর্ঘটনার কথা জানাজানি হতেই দীপক সর্দারের দেহ নিয়ে হায়দরাবাদের একটি থানার দ্বারস্থ হন মৃতের ভাই ও পরিবারের সদস্যরা। এরপরই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ভাগ্য সরকারকে গ্রেফতার করে। এদিকে বুধবার সকালেই মৃতদেহ সামশেরগঞ্জের ফুলন্দর গ্রামে নিয়ে আসা হয়। তারপরই দাহ করা হয় দীপক সর্দারের মৃতদেহ।

 

 

 

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...