Saturday, March 14, 2026

প্রথম দিন নয়! গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন

Date:

Share post:

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন (Special Session)। কিন্তু প্রথম দিনে পুরনো ভবনে অধিবেশন শুরু হলেও পরের দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) দিন নতুন সংসদ ভবনে সংসদীয় কার্যক্রম স্থানান্তরিত হবে বলে খবর। লোকসভা এবং রাজ্যসভার সচিবালয় সূত্র মারফৎ এমন খবরই জানা গিয়েছে। চলতি বছরের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন এই ভবনে কবে থেকে সংসদের অধিবেশন বসবে, তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কী বিরোধীদের চাপের মুখে পড়েই এমন সিদ্ধান্ত নমো সরকারের? উঠছে প্রশ্ন। তবে বিরোধীদের অভিযোগ, চাপে পড়েই জোর করে এমন সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলছেন নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনক্ষণ নিয়েও। তাহলে কী শেষ পর্যন্ত গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়েই খারাপ সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নরেন্দ্র মোদির?

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। পাঁচ দিনের এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর, অধিবেশনের দ্বিতীয় দিন নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় তরফে জানা গিয়েছে, সংসদের উভয় কক্ষের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। অধিবেশনে পাঁচটি বৈঠক হবে এবং সদস্যদের অস্থায়ী দিনক্ষণ সম্পর্কে আলাদাভাবে অবহিত করা হবে। যদিও আনুষ্ঠানিক ভাবে সরকারের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু আচমকা কেন এই পাঁচ দিনের অধিবেশন ডাকা হল, তা নিয়ে বিরোধী শিবিরে তো বটেই সব মহলেই চর্চা শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিল পাশ করাতে পারে কেন্দ্র। পাশাপাশি দেশে সব ভোট এক সঙ্গে করা যায় কি না, তা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করেছে কেন্দ্র। তা নিয়েই মাথাচাড়া দিচ্ছে বিস্তর জল্পনা।

 

সাধারণত বছরে তিনটি সংসদীয় অধিবেশন হয় – বাজেট, বর্ষা ও শীতকালীন। বিশেষ অধিবেশনটি বর্তমান লোকসভার শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সংসদ সদস্যদের একটি গ্রুপ ছবির জন্য ব্যবস্থা করা হচ্ছে। নতুন ভবনে স্থানান্তরিত করার কারণে এই ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে।

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...