Friday, April 3, 2026

মহাকাশে সেলফি তুলল আদিত্য এল ১!

Date:

Share post:

সূর্য মিশনে নয়া কাণ্ড ঘটাল আদিত্য এল ১ (Aditya L1)। এবার সেলফি তুলে চমকে দিল সে। সেপ্টেম্বরের ২ তারিখে সূর্যের দেশে পাড়ি দেয় ইসরোর (ISRO)এই মহাকাশ যান। এটাই ভারতের প্রথম সৌর মিশন (Solar Mission)। আর যাত্রা শুরুর দুদিনের মাথায় এই সৌরযানের ক্যামেরায় পৃথিবী ও চাঁদের সেলফি ধরা পড়ল। সূর্যের ল্যাগ্রেঞ্জ এল-১ পয়েন্টের উদ্দেশে এগিয়ে যেতে যেতেই এই ছবি তোলার কাজ সেরে ফেলল সে। ইসরো বৃহস্পতিবার আদিত্য-এল-১ সৌর মিশন মহাকাশযানের ক্যামেরায় তোলা পৃথিবী এবং চাঁদের নিজস্বীর ছবি প্রকাশ করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আদিত্য এল-১ অভিযান: প্রত্যক্ষদর্শী! আদিত্য এল-১রওনা দিয়েছে। পথে সেলফি তুলল, ছবি তুলল পৃথিবী এবং চাঁদেরও।’

চাঁদের বুকে সফল অভিযানের পর থেকে ইসরোর সাফল্য নিয়ে আশাবাদী দেশের মানুষ। মাস চারেক পর নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে এই যান। যে ছবি ভাইরাল হয়েছে তাতে সৌরযান আদিত্য-এর ভিইএলসি এবং সুইট দৃশ্যমান। ইসরোর বিজ্ঞানীরা বলছেন আদিত্য এল-১ হল প্রথম মহাকাশ-ভিত্তিক মিশন যা সূর্যের উপর গবেষণা করবে। পাশাপাশি VELC বিশ্লেষণের জন্য গ্রাউন্ড স্টেশনে প্রতিদিন ১৪৪০টি ছবি পাঠাবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...