Tuesday, June 23, 2026

নভেম্বরের গোড়াতে চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে শাহরুখ- সলমন!

Date:

Share post:

তিলোত্তমার বুকে আবার সিনে আড্ডার (KIFF)প্রস্তুতি শুরু। দুর্গা পুজোর পরই চলচ্চিত্র উৎসব। তবে এবার আর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি বছরে KIFF শুরু হতে চলেছে আগামী ৫ নভেম্বর ২০২৩-এ। পাঁচদিন ব্যাপী আয়োজিত এই উৎসবের উদ্বোধনেই চাঁদের হাট। শুধু শাহরুখ খান (Shahrukh Khan) আর অমিতাভ বচ্চন (Amitabh Bachachan)নন, এবার বলিউডের আরও এক ঝাঁক তারকারা উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে চলেছেন। ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (29th KIFF)আসছেন বলিউডের ভাইজান সলমন খান এবং অনিল কাপুরও (Salman Khan & Anil Kapoor)।

মমতার আমন্ত্রণে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন অনিল কাপুর। সলমন যখন বাংলায় আসেন তখনই মুখ্যমন্ত্রী তাঁকে প্রস্তাব দিয়েছিলেন KIFF-এ আসার। তাই এক মঞ্চে করণ অর্জুন জুটিকে দেখার সৌভাগ্য মহানগরীর। গত ৩০ আগস্ট রাখিপূর্ণিমার দিন বিকেলে জলসায় গিয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরিয়ে দুর্গাপুজো, ফিল্মোৎসবের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পরিচালক মহেশ ভাট আসবেন বলেও খবর রয়েছে। সবমিলিয়ে এবারের সিনে উৎসবে বড় চমক আসতে চলেছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...