Saturday, April 4, 2026

২ ও ৩ অক্টোবর দিল্লির ৩ জায়গায় ধর্ণার অনুমতি চেয়ে ফের চিঠি তৃণমূলের

Date:

Share post:

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে ধর্নার জন্য ফের পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। এবার ২ ও ৩ অক্টোবর, রাজধানীর ৩ জায়গায় কর্মসূচি পালন করতে চেয়ে চিঠি দিল বাংলার শাসক দল। যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। ধর্নায় যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মা*ন্তিকভাবে মৃ*ত্যু কর্তব্যরত পুলিশ কর্মী সহ ১ সিভিক ভলান্টিয়ারের, আহ*ত ৪

প্রসঙ্গত, এর আগে ২ অক্টোবর নিয়ে দিল্লিতে তৃণমূলের কর্মসূচির অনুমতি আগেই নাকচ করেছিল দিল্লি পুলিশ। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কর্মসূচি ছিল তৃণমূলের। রামলীলা ময়দানে থেকে দিনভর এই কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল। কিন্তু সেই কর্মসূচিরই অনুমতি দেয়নি অমিত শা-র অধীনস্থ দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে সেই ‘নিষেধ’ জানিয়ে দেওয়া হয়েছিল এ রাজ্যের শাসক দলকে।

এ প্রসঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, “কেন্দ্র ১০০ দিনের কাজ করিয়েও টাকা আটকে দিয়েছে। সেটার প্রতিবাদ করারও উপায় নেই। সেটারও অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আমরা এর প্রতিবাদ করব।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...