Monday, April 13, 2026

গণধ.র্ষণ মামলায় দিতেই হবে ক্ষতিপূরণ! কলকাতার দুই থানার ওসিকে ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া এক মামলায় নরেন্দ্রপুর (Narendrapur) এবং লেক থানার (Lake Police Station) দুই আধিকারিককে জরিমানার (Fine) নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী পাঁচ হাজার টাকা করে জরিমানার পাশাপাশি নির্যাতিতা’র কাছে ওই দুই পুলিশ আধিকারিককে অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশও দিয়েছেন। কয়েক মাস আগে নরেন্দ্রপুরের বাসিন্দা এক মহিলা গণধর্ষণের অভিযোগ আনেন। বর্তমানে কলকাতা হাইকোর্টে সেই অভিযোগের ভিত্তিতে মামলা চলছে। আর সেই মামলার শুনানি চলাকালীন এমন নির্দেশ দিল হাইকোর্ট।

নির্যাতিতার অভিযোগ, গত ২৯ জুন লেক থানা থেকে মেল পাঠানো হয় নরেন্দ্রপুর থানায়। জানানো হয়, ৫ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের সামনে দুপুর ১২টা নাগাদ হাজিরা দিতে হবে নির্যাতিতাকে। এদিকে ৪ জুলাই পর্যন্ত এই হাজিরার বিষয়ে কিছুই জানতে পারেননি বলেই অভিযোগ নির্যাতিতার! আদালতের পর্যবেক্ষণ, হলফনামায় কম্পিউটার অপারেটরের ওপর দোষ চাপিয়ে দায় সেরেছেন নরেন্দ্রপুর থানার ওসি। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, লেক থানার ভূমিকায় আমরা বিস্মিত। নির্যাতিতার ফোন নম্বর থাকা সত্ত্বেও কেন ঘুরপথে ইমেল করে নরেন্দ্রপুর থানাকে জানানো হল সেটা এখনও বোধগম্য হয়নি আদালতের।

এরপরই বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন, কোন অসাধুর দ্বারা পরিচালিত হয়ে এই বাড়াবাড়ি করেছে পুলিশ? এরপরই নরেন্দ্রপুর ও লেক থানার ওসি-কে ৭ দিনে মধ্যের নির্যাতিতার কাছে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বাগচী।

 

 

 

 

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...