Wednesday, February 25, 2026

কুন্তলের চিঠি মামলায় ধাক্কা সিবিআইয়ের, সুপ্রিম কোর্টে আর্জি খারিজ

Date:

Share post:

নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-কে নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালতের বিচারক। গত ৫ সেপ্টেম্বর এই নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই।সেই মামলাতেই ধাক্কা খেল সিবিআই। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, নিম্ন আদালতের নির্দেশের উপর হস্তক্ষেপ করা হবে না। সিবিআই আবেদন গ্রহণযোগ্য নয়।

জেলে জেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁর উপর অত্যাচার করা হয়েছে বলে গত এপ্রিলে অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। যা নিয়ে হইচই পড়েছিল। আলিপুরের বিশেষ সিবিআই আদালত এবং হেস্টিংস থানায় চিঠি লেখেন কুন্তল ঘোষ। চিঠির বয়ান মিথ্যা এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি সিবিআইকে তদন্ত করে দেখতে বলেন।

পরে এজলাস পরিবর্তন হয়ে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলে যায়। সেখানেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই অপরিবর্তিত থাকে। পাল্টা ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কুন্তল ঘোষ। গত ৪ অগস্ট শীর্ষ আদালত পর্যবেক্ষণ ছিল, হেফাজতে নির্যাতন সংক্রান্ত চিঠির অভিযোগে কোনও মতামত দেয়নি হাইকোর্ট। তাই বিশেষ আদালতে অভিযোগ জানাতে বাধা নেই কুন্তলের। তিনি চাইলে চিঠি বিশেষ আদালতে জমা দিতে পারেন। সেই অনুযায়ী আলিপুরের বিশেষ আদালতে চিঠি লিখে আবেদন করেন বহিষ্কৃত হুগলির নেতা। সেখানে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ও কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-কে কুন্তলের চিঠির তদন্ত করতে নির্দেশ দেন আলিপুরের বিশেষ আদালতের বিচারক। এতেই আপত্তি তোলে সিবিআই। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

 

 

 

 

spot_img

Related articles

সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

বাম-রাম আঁতাঁতে কেরালার নাম বদল সার্থক হয়েছে। আজও ন্যায্য বাংলার দাবিতে শিলমোহর দেয়নি মোদি সরকার। বারবার ফিরিয়ে দেওয়া...

‘হর ঘর জল না বিষ’! অন্ধ্রপ্রদেশে বিষাক্ত পানীয় জলে মৃত্যু, বিজেপি জোট সরকারকে তীব্র কটাক্ষ তৃণমূলের

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর ও খরগোনের পর এবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে বিষাক্ত পানীয় জলকাণ্ড (Andhra Pradesh Water Contamination) নিয়ে...

শান্তি ফিরেছে বাংলাদেশে, পর্যটকদের জন্য বড় সিদ্ধান্ত শিলিগুড়িতে

বিএনপি-র হাত ধরে অন্তর্বর্তী সরকারের অবসানে শান্তি ফিরেছে প্রতিবেশী বাংলাদেশে। যে কুকথার বন্যা শুরু হয়েছিল ভারত নিয়ে তাতে...

AI ব্যবহারে ‘অমিত’ হয়েছে ‘O-Mit’! আক্রমণ শানিয়ে জ্ঞানেশকে গ্রেফতারির দাবি সাকেতের

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটি পরিচালনা করেছে, যাতে লক্ষ লক্ষ বৈধ ভোটার বিপদের মুখে...