Sunday, June 14, 2026

ফের ইউক্রেনে বড় হা*মলা রাশিয়ার!

Date:

Share post:

জেলেনস্কি বনাম পুতিনের (Volodymyr Zelenskyy v/s Vladimir Putin) লড়াই যেন কিছুতেই থামতে চাইছে না। এবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) ইউক্রেন (Ukraine) সফরের পরেই রাশিয়া ফের হামলা করে দিল। মার্কিন বিদেশ সচিব এই সফরে ইউক্রেনের জন্য ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেন। মূলত যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক ও সেনার প্রয়োজনে ওই অনুদান ঘোষণা করেন ব্লিঙ্কেন। অথচ এর ঠিক পরই বুধবার রাশিয়ান মিশাইল আছড়ে পড়ল ইউক্রেনের মাটিতে।

প্রায় দেড় বছর ধরে চলতে থাকা রাশিয়া – ইউক্রেন যুদ্ধের মাঝে এই নিয়ে চতুর্থবার ইউক্রেন সফরে যান মার্কিন বিদেশ সচিব। কিন্তু তিনি সে দেশ ছাড়ার পরপরই কোস্টিয়ানতিনিভকা শহরের একটি বাজারে আক্রমণ চালায় রাশিয়া। এতে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৩২ জন আহত বলে জানা গেছে। কিভ থেকেই এই নিয়ে বিবৃতি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানান জেনে বুঝেই ঘন বসতির মধ্যে হামলা চালানো হয়েছে। কাছাকাছি সামরিক ঘাঁটি না থাকা সত্ত্বেও এই হামলা চলানোর অর্থ, জেনে বুঝেই নিরস্ত্র নাগরিকের উপর নৃশংসতা দেখানো হয়েছে বলেই জানান তিনি। এই ঘটনায় আমেরিকা ইউক্রেনের পাশে থাকার কথা স্পষ্ট করেছে।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...