Wednesday, April 8, 2026

শাহরুখে মজল সাউথ ইন্ডিয়া! ‘জওয়ান’-এর হাত ধরে দক্ষিণে দুরন্ত এন্ট্রি

Date:

Share post:

দেশব্যাপী ‘জওয়ান’ জ্বর। মধ্যরাত থেকে শুরু করে বিকেল পর্যন্ত শাহরুখ খানের (Shahrukh Khan)নতুন ছবি ঘিরে উন্মাদনা কমার লেশমাত্র নেই। কলকাতা থেকে মুম্বই (Kolkata to Mumbai) সর্বত্রই একই ছবি। কিন্তু এবারের আকর্ষণ দক্ষিণ ভারত। কারণ পুরো সিনেমা জুড়েই দেশের দক্ষিণ ভারতের নানা ট্রিটমেন্ট চোখে পড়েছে। নায়িকা থেকে পরিচালক, সঙ্গীত থেকে অ্যাকশন ‘জওয়ান’ (Jawan)ঘিরে তুঙ্গে উন্মাদনা। এই ছবি যেন দক্ষিণে শাপমুক্তি ঘটাল বলিউডের (Bollywood)। কিং খানের দক্ষিণে দুরন্ত এন্ট্রি হল বলছেন সিনে বিশ্লেষকরা। সাধারণত মায়ানগরীতে বলিউড (Bollywood)তারকাদের নিয়ে যে উন্মাদনা, দক্ষিণ ভারতে গেলে সেই ভিড় দেখা যায় না। এতদিনের চেনা ছবির ভিড়ে ব্যতিক্রম ‘জওয়ান’। থালাইভার ছবিতে যেমন পাগলামি দেখা যায় এই বার সেটাই দেখা গেল জওয়ানের ক্ষেত্রে। চেন্নাইয়ে ‘জওয়ান’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আগে প্রেক্ষগৃহের সামনে রাখা বিশালাকার শাহরুখের পোস্টারে ফুলের মালা পরালেন অনুরাগীরা, সঙ্গে আবার দুধ দিয়ে প্রিয় হিরোকে স্নান করাতে দেখা গেল এদিন। এমনকী, শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে, গোটা চেন্নাইয়ে বাজিগরের ম্যাজিক। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

চলতি বছরের শুরুতেই যখন ‘ পাঠান’ (Pathan)রিলিজ করে তখন দেশের সর্বত্র রেকর্ড বিজনেস হলেও দক্ষিণ ভারতে শাহরুখ ক্যারিশ্মা চলেনি। কিন্তু ‘ জওয়ান’ এখানেও রেকর্ড করল। এই সিনেমাকে রীতিমতো বরণ করে আপন করে নিলেন দক্ষিণী অনুরাগীরা। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগুর মতো দক্ষিণী ভাষাতেও মুক্তি পেয়েছে শাহরুখের ছবি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা (Nayantara)এবং বিজয় সেতুপতি। বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অ্যাটলির পরিচালনার পাশাপাশি নয়নতারা এবং বিজয়কে নিয়েও উৎসাহিত দক্ষিণী দর্শকেরা। ফলে, দক্ষিণ ভারতে আরও বেশি সাড়া পাচ্ছে ‘জওয়ান’।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...