Monday, April 13, 2026

ফের অগ্নিগর্ভ মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম কমপক্ষে ২৮

Date:

Share post:

জাতিদাঙ্গায় উত্তপ্ত মণিপুরে অশান্তির আগুন কিছুতেই নিভছে না। ফের নতুন করে হিংসা ছড়াল উত্তর-পূর্বের রাজ্যটিতে। নতুন করে অশান্তির ঘটনায় জখম কমপক্ষে ২৮ জন। একটি সংগঠনের ৩০ হাজার মানুষের জমায়েত করে কারফিউ ভেঙে চাঁদচুরাপুর ও বিষ্ণুপুর সীমান্ত এলাকায় ঢোকার চেষ্টা করে। কুকি অধ্যুষিত এলাকায় মেইতেই বাড়িগুলি দখলের চেষ্টাই ছিল তাঁদের উদ্দেশ্য। তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। জাতীয় সড়কের ২-এর ফৌগাকচাও ইখাইয়ের উপর ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, ‘গুরুতর মানবাধিকার লংঘন হয়েছে মণিপুরে। মানবাধিকারকে ধ্বংস করা হয়েছে মণিপুরে।’ মণিপুরের হিংসায় কড়া রিপোর্ট রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির। রিপোর্টে উল্লেখ, মণিপুরে যৌন নির্যাতন-যৌন হিংসার ঘটনা ঘটেছে। নির্বিচারে হত্যাকাণ্ড ঘটেছে। বাড়িঘর ধ্বংস করা হয়েছে। যদিও রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্টকে খারিজ করেছে ভারত সরকার।

ভারত সরকারের বক্তব্য, রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ‘অযৌক্তিক, অনুমানমূলক ও বিভ্রান্তিমূলক।’ রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনে ভারতের দাবি, উত্তর-পূর্ব রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ। ভারতীয় মিশন জোর দিয়ে বলেছে যে মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল এবং ভারত সরকার শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার মণিপুরের জনগণ সহ ভারতের জনগণের মানবাধিকার রক্ষার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। এই মর্মে নোটও দিয়েছে ভারতীয় মিশন।

 

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...