Friday, June 26, 2026

মাঝ আকাশে বিমানকর্মীকে হেন.স্থার অভিযোগ! বাংলাদেশী যুবককে পেতে হল শাস্তি

Date:

Share post:

ফের বিমানকর্মীকে হেনস্থার অভিযোগ। এ বার ওমানের রাজধানী মাসকট থেকে মুম্বইগামী বিস্তারার বিমানে এক মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল বাংলাদেশি এক যাত্রীর বিরুদ্ধে। মুম্বইয়ে বিমান অবতরণ করতেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মহম্মদ দুলাল।

আরও পড়ুন:বিমানকর্মীকে গিলে খেল ইঞ্জিন, চাঞ্চল্যকর ঘটনা আমেরিকার এয়ারপোর্টে

সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে মাসকট থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল বিস্তারা সংস্থার বিমানটি।অভিযোগ, মুম্বইয়ে বিমান নামার আধঘণ্টা আগে এক বিমানসেবিকার উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন ওই যুবক। বিমান অবতরণ করতেই পুলিশের হাতে দুলালকে তুলে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, মুম্বই থেকে অন্য একটি বিমানে ঢাকা যাওয়ার কথা ছিল দুলালের। বৃহস্পতিবার তাঁকে অন্ধেরী আদালতে পেশ করা হয়। দুলালের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল মানসিকভাবে অসুস্থ। ইংরেজি এবং হিন্দি ঠিকমতো বুঝতে পারেন না। তিনি আরও দাবি করেন, ভাষা ঠিকমতো বুঝতে না পারার কারণে এবং মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও দুলালের আইনজীবীর এই যুক্তিকে নস্যাৎ করে শুক্রবার পর্যন্ত দুলালকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...