Friday, June 26, 2026

মেসিকে নিয়ে বিরাট বার্তা CR7-এর, ‘আমরা বন্ধু নই’, তবে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি’: রোনাল্ডো

Date:

Share post:

গলায় গলায় বন্ধু না হলেও, তাঁরা যে শত্রুও নন তা আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এক কাগজে মেসিকে নিয়ে বড় কথা বললেন সিআরসেভেন। রোনাল্ডোর কথায়, আপনারা যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালবাসেন, তাহলে লিওনেল মেসিকে ঘৃণা করবেন না। পর্তুগালের এক কাগজে এভাবেই সন্ধির বার্তা দিলেন সিআরসেভেন। ফুটবল মঞ্চে মেসি-রোনাল্ডোর লড়াই দেখছে গোটা দুনিয়া। কিন্তু দু’জনেই এখন খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে। রোনাল্ডো ৩৮। মেসির ৩৫। দু’জনেই ইউরোপীয় ফুটবলের চাপ এড়িয়ে ঈষৎ নিরুপদ্রব ফুটবল জীবন বেছে নিয়েছেন। রোনাল্ডো সৌদি লিগে খেলছেন আল নাসেরের হয়ে। মেসি আমেরিকার ইন্টার মায়ামিতে। এই আবহে রোনাল্ডোর বার্তা, যুদ্ধ শেষ। থাকছে শুধু পারস্পরিক শ্রদ্ধাটুকু।

রোনাল্ডো কথায়, “আমি ব্যাপারটাকে এভাবে দেখি না। কিন্তু লোকে যাই ভাবুক না কেন, সেসব এখন নেই। তবে ফুটবলপ্রেমীরা পছন্দ করেছেন, এটাই ভাল। আমরা দু’জনে ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি। তাই আপনারা যদি আমাকে ভালবাসেন, তাহলে মেসিকে ঘৃণা করবেন না।” রোনাল্ডো আরও যোগ করেন, আমরা দু’জনে পনেরো বছর ফুটবল স্টেজ শেয়ার করেছি। বলছি না যে আমরা বন্ধু। কখনও একসঙ্গে বসে কথাও বলিনি। কিন্তু আমি মেসিকে শ্রদ্ধা করি। মেসি বর্তমানে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২৩-এর ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার তিনি। আর রোনাল্ডো ২০০৩-এরপর এই প্রথম ব্যালন দৌড়েই নেই। রোনাল্ডো মেসিকে নিয়ে যোগ করেছেন, ইউরোপে না খেললেও মেসি ওর রাস্তা বেছে নিয়েছে। আমি আমার রাস্তা। ও যেখানেই খেলুক ভাল খেলছে। আমিও তাই। এই লেগাসি থাকবে। কিন্তু আমি কখনও দাবি করিনি আমরা বন্ধু। একসঙ্গে কখনও ডিনার করিনি। কিন্তু আমরা পেশাদার কলিগ। তাই পরস্পরকে শ্রদ্ধা করি।”

আরও পড়ুন:রবিবার ভারত-পাক মহারণ, নেটে রাহুল

 

 

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...