Friday, April 3, 2026

ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, এমবাপে, নেই রোনাল্ডো

Date:

Share post:

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় স্থান পেলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালনজয়ী রোনাল্ডো ছাড়াও এই তালিকায় নাম নেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দ্য সিলভারও। তবে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড।

মেসি নিজে সাতবারের ব্যালন ডি’অরজয়ী। ক্লাব ফুটবলের শেষ মরশুমটা খুব একটা ভাল কাটেনি আর্জেন্তাইন মহাতারকার। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার জন্যই তালিকায় নাম রয়েছে মেসির।অন্যদিকে, হালান্ড গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির ত্রিমুকুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছিলেন হালান্ড। ফরাসি তারকা এমবাপে বিশ্বকাপে সোনার বুট জেতার পাশাপাশি পিএসজির হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। গতবারের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী করিম বেঞ্জেমার নামও রয়েছে তালিকায়।

এদিকে মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কার জেতার বড় দাবিদার স্পেনের এইতানা বোনমাতি। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছিলেন তিনি। এছাড়া মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে আরও পাঁচজনের নাম তালিকায় রয়েছে। যদিও গত দু’বারের পুরস্কারজয়ী অ্যালেক্সিস পুতেয়াসের নাম এবারের তালিকায় নেই। আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন:মেসিকে নিয়ে বিরাট বার্তা CR7-এর, ‘আমরা বন্ধু নই’, তবে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি’: রোনাল্ডো

 

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...