Wednesday, March 18, 2026

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াল টিম ইন্ডিয়া, যোগ দিলেন এই তারকা ক্রিকেটার

Date:

Share post:

ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন যশপ্রীত বুমরাহ। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম‍্যাচ ভারত-পাকিস্তান ম‍্যাচের পরই পারিবারিক কারণে দেশে ফিরে এসেছিলেন বুমরাহ। যার ফলে নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। তবে রবিবার সুপার ফোরে ম‍্যাচের আগে আবার দলে যোগ দিলেন তিনি। আর পাকিস্তান ম্যাচের আগে বুমরাহের দলে ফিরে আসা অবশ্যই ভারতীয় দলের বোলিং বিভাগের শক্তি বৃদ্ধি হবে তা বলাই যায়।

এদিকে রবিবার ভারত-পাক ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জন‍্য সুপার ফোরের ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে কলম্বো শহরে, যার ফলে অনুশীলন ব্যাহত হয়েছে ভারতের। ফলে রবিবার বৃষ্টি হলে আবারও ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম‍্যাচ রবিবার বৃষ্টির কারণে ভেস্তে গেলে সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে-তে খেলাটি পুনরায় চালু হবে। ম্যাচের যে পর্যায় থেকে খেলাটি বন্ধ হবে, সেই পর্যায় থেকেই রিজার্ভ ডে-তে খেলা শুরু হবে। অর্থাৎ সোমবার এই ম্যাচ খেলা হবে।

সুপার ফোরের লড়াইয়ে ইতিমধ্যেই একটা ম্যাচ জিতে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে তারা। এবার ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় দলে ফিরতে পারেন কেএল রাহুল। দলে ফিরছেন বুমরাহও।

আরও পড়ুন:দুর্গাপুজো-লক্ষ্মী পুজোয় শহরে বিশ্বকাপ-আইএসএল, মাথায় হাত ক্রীড়াপ্রেমীদের

 

 

 

 

 

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...