Wednesday, February 25, 2026

গেরুয়া মুছে ধূপগুড়ির রঙ সবুজ, ২৪-এর আগে ‘উত্তরে’ বড় জয় তৃণমূলের

Date:

Share post:

২১-এর হারানো গড় ২৩-এ দখল নিল তৃণমূল। লোকসভা ভোটের আগে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে ‘উত্তুরে বাতাসে’ উড়ল সবুজ আবির। ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনে বড় জয় পেল তৃণমূল কংগ্রেসেরই। বিজেপিকে রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। পদ্ম শিবিরের তাপসী রায়কে হারালেন শাসকদলের প্রার্থী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের এই জয় নিঃসন্দেহে ঘাসফুলের মনোবল আরও শক্ত করবে।

২০২১ সালে ৪হাজার ভোটের ব্যবধানে ধূপগুড়ি কেন্দ্রের দখল নিয়েছিল বিজেপি। সেই ৪হাজার ভোটই ফিরিয়ে দিল সাধারণ মানুষ। ২০২৩ সালে ৪হাজার ৩৫৫ ভোটে জয়ী হল তৃণমূল। ধূপগুড়িতে তৃণমূলের জয় প্রসঙ্গে জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায় জানালেন, “আমাদের নেত্রীর আশীর্বাদে জয়লাভ করেছি। আত্মবিশ্বাস থেকেই জয়লাভ।“

শুক্রবার সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয় ধূপগুড়ি উপ নির্বাচনের ভোটগণনা৷ গোটা বিষয়টি পরিদর্শনের জন্য গণনাকেন্দ্রে উপস্থিত জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

spot_img

Related articles

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...

SIR নথি হস্তান্তরের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট: মাধ্যমিক অ্যাডমিটে নতুন নির্দেশিকা

মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকরা এসআইআরের লজিকাল ডিসক্রিপেন্সি নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। যত দ্রুত...

যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

অনলাইনে কোন কন্টেন্ট দেখানো হবে, তা নিয়ে নজরদারি চালাতে গিয়ে ধরা পড়ল বড়সড় গরমিল। যার জেরে দেশে ৫...

শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল! বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘বিজেপি’র অনাস্থা

নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করার পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেছে বিপুলভাবে। আর...