Tuesday, May 26, 2026

সুসম্পর্কে জোর! জি২০ সম্মেলনের আগে মুখোমুখি মোদি-বাইডেন, কী নিয়ে আলোচনা হল?

Date:

Share post:

জি ২০ শীর্ষ সম্মেলন (G20Summit) শুরু হওয়ার আগেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। শুক্রবার রাতের সেই বৈঠকে একাধিক বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা থেকে মহাকাশ গবেষণা, একাধিক বিষয় উঠে এসেছে আলোচনায়। এরপরই ভারত-আমেরিকার সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছেন বাইডেন। পাশাপাশি এশিয়া, ইউরোপ ও আমেরিকার মধ্যে রেলপথ ও শিপিং করিডর গড়ে তোলার যুগান্তকারী অবকাঠামোগত উদ্যোগ এর প্রস্তুতি চূড়ান্ত পর্বে পৌঁছেছে। শুক্রবার নয়াদিল্লিতে সেই প্রকল্প নিয়েও দুজনের মধ্যে বিস্তর আলোচনা হয় বলে খবর। শনিবার জি ২০ সম্মেলনের আগে এই খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রধান ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার।

তিনি আরও বলেন, এই প্রকল্প রূপায়িত হলে তিনটি অঞ্চলের মধ্যে বাণিজ্য, শক্তি এবং ডিজিটাল সংযোগ বাড়াবে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই উদ্যোগে একসঙ্গে কাজ করবে।

মোদির সঙ্গে বৈঠকের পরই টুইটার তথা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভাল লাগল।’ তিনি আরও উল্লেখ করেছেন, আমেরিকা ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যাতে আরও বেশি কাছাকাছি আসে, বাঁধন আরও পোক্ত হয়, সেটাই নিশ্চিত করা হবে। তবে এদিনের দ্বিপাক্ষিক আলোচনায় চন্দ্রযান-৩ -এর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। উল্লেখ করেছেন, ভারত মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস তৈরি করেছে। পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণের জন্যও অভিনন্দন জানিয়েছেন বাইডেন। আগামিদিনে ইসরো ও নাসা যাতে যৌথভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই বিষয়েও আলোচনা হয়েছে।

 

 

 

 

 

 

 

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...