Saturday, April 4, 2026

INDIA-কে ভয়! সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইডি-র তলব, মোদিকে তু.লোধনা অভিষেকের

Date:

Share post:

INDIA জোটকে ভয় পেয়েছে মোদি সরকার। সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। তার নবতম উদাহরণ ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ইডি (ED)। রবিবার সেই চিঠি পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তুমুল আক্রমণ করেন অভিষেক।

INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইন্ডিয়া জোট যতই শক্তিশালী হচ্ছে ততই ভয় পাচ্ছে বিজেপি। তার জেরে এখন দেশের নাম ভারত করার প্রচেষ্টাতেও লেগে পড়েছে তারা। এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসার ন্যক্কারজনক উদাহরণ উঠে এলো রবিবার সন্ধেয়। ১৩ তারিখ সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করলেন অভিষেক।

তিনি লেখেন, “ভারতের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যেখানে আমি একজন সদস্য। কিন্তু ইডি ঠিক একই দিনে তাদের সামনে হাজির হওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে এখনই একটি নোটিশ দিয়েছে! ৫৬-ইঞ্চি ছাতির ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক না হয়ে পারছি না।
#Fear of India”

আরও পড়ুন- শিক্ষকদের সংরক্ষিত পানীয় থেকে তেষ্টা মেটানোর ‘অপরাধে’ বেধড়ক মা*র দলিত ছাত্রকে, থানায় পরিবার

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...