Monday, April 6, 2026

রবিবার সাতসকালে অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক বিট্রেনের প্রধানমন্ত্রী

Date:

Share post:

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার ভোরে সম্মেলনের ফাঁকেই মন্দিরে হাজির হলেন ঋষি।সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। রবিবার সাতসকালেই সস্ত্রীক ব্রিটেনের প্রধানমন্ত্রী দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দেন। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন তাঁরা।

আরও পড়ুনঃকৃত্রিম বুদ্ধিমত্তায় জোর! বাইডেনের সঙ্গে বৈঠকের আগেই বড় ঘোষণা ঋষি সুনকের  

শুক্রবার জি-২০ সম্মেলনের শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, রাখীবন্ধন উৎসব পালন করতে পারলেও, জন্মাষ্টমী পালনের সুযোগ পাননি। তাই মন্দিরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পুজো দেওয়ার ইচ্ছাপূরণ হল। সকাল সাতটা নাগাদ ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে যাওয়া হয় দিল্লির অক্ষরধাম মন্দিরে। এদিন ভোর থেকেই বিট্রেনের প্রধানমন্ত্রীর মন্দির দর্শনের কারণে গোটা রাস্তা ও মন্দিরজুড়ে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
রবিবার সকালে মন্দিরে পৌঁছেই পুজো দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। প্রায় এক ঘণ্টা মন্দিরেরই কাটান তাঁরা।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...