Friday, June 26, 2026

টেসলা কর্তার জীবনীতে বিস্ফো*রক তথ্য, প্রকাশ্যে আরও এক সন্তানের নাম

Date:

Share post:

এক্স কর্তা এলন মাস্কের (Elon Musk) জীবনী নিয়ে বাড়ছে বিতর্ক। চলতি মাসেই যা প্রকাশ্যে আসতে চলেছে। কিন্তু সেই বইতে নাকি এমন সব তথ্য রয়েছে যা জানলে মাস্ক সম্পর্কে আপনার ধারণা বদলে যেতে পারে। টেসলা (TESLA)কর্তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এতদিন সকলেই জানতেন যে তিনি তাঁর প্রাক্তন প্রেমিকার দুই সন্তানের বাবা। কিন্তু এবার আলোচনায় তাঁর তৃতীয় সন্তান! জীবনীতে উঠে এল মাস্কের প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্কের গভীরতার কথা।

বিশ্বের ধনকুবেরদের তালিকায় মাস্ক অন্যতম। কাজের জায়গায় তিনি কোনও কম্প্রোমাইজ করেন না। কিন্তু ব্যক্তিগত জীবন কেমন? এক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই জীবনীতে যেমন মিস গ্রাইমসের সঙ্গে সম্পর্ক এবং দুই সন্তানের বাবা হওয়ার কথা উল্লেখ করা আছে আবার তেমনই তৃতীয় সন্তানের কথাও লেখা হয়েছে। জানা যাচ্ছে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে কানাডিয়ান ইলেক্ট্রো-মিউজিক তারকা ক্লেয়ার বাউচারের (Claire Boucher)সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাস্ক। ২০২০ সালে জন্মানো তাঁদের প্রথম সন্তানের নাম ছিল X। পরের বছর কন্যাসন্তানের বাবা হন মাস্ক। যাকে তাঁরা ডাকতেন এক্সা বা ওয়াই নামে। সম্প্রতি আবার তাঁর ও মিস জিলিসের যজম সন্তানের ছবিও পোস্ট করেছিলেন মাস্ক। জীবনীতে জানা গেল দুই নয়, প্রাক্তন প্রেমিকার সঙ্গে তৃতীয় সন্তানও রয়েছে এলন মাস্কের। কিন্তু কেন তাঁকে আড়ালে রাখা হয়েছে তা অবশ্য জানা যায়নি। এমনকি তাঁর জন্ম তারিখেরও উল্লেখ নেই। সুতরামগ তিন মহিলা মিলিয়ে মোট ১০ সন্তানের বাবা X-এর মালিক মাস্ক। এবার জীবনী প্রকাশিত হল আর কোন কোন গোপন তথ্য জানা যায় সেটাই দেখার। ১২ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটবে মাস্কের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...