Sunday, April 26, 2026

কলকাতা লিগে পিয়ারলেসকে ১-০ গোলে হারাল মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান। এই জয়ের ফলে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল রোহেনের। এই ম‍্যাচ হারলেই সুপার সিক্স থেকে দূরেই সরে যেত সবুজ-মেরুন ব্রিগেড।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান। তবে পিয়ারলেস অনেক বেশি রক্ষণাত্মক। আস্তে আস্তে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ম‍্যাচের ২২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। ম্যাচের ২২ মিনিটে দুরন্ত গোল করেন রোহেন। ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন তিনি। এরপর ম‍্যাচের ২৩ মিনিটে ফের সুযোগ চলে আসে বাগানের সামনে। রানার একটি দুর্দান্ত পাস থেকে শট নেন কিয়ান।তবে পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয় বলটি দুরন্ত সেভ করেন! তা না হলে ২-০ এগিয়ে যেতে পারত মোহনবাগান। এরপর ২৬ মিনিটে ফের সহজ সুযোগ বাগানের সামনে। তবে রোহেন হেডে বলটি ঠিক মতো ধরতে পারেনি। প্রথমার্ধে পিয়ারলেসকে চাপেই রাখে বাগান ব্রিগেড। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে সবুজ-মেরুন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে মোহনবাগান। ম‍্যাচের ৪৮ মিনিটে মোহনাবাগান প্রায় গোল করে ফেলেছিল। কিন্তু অল্পের জন্য সহজ সুযোগ নষ্ট করল তারা। ম‍্যাচের ৫৬ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। কিয়ান পিয়ারলেসের ফুটবলারকে আউট সাইড ডজ দিয়ে একটি শট নিয়েছিলেন। কিন্তু শটে সে ভাবে জোর ছিল না। পাল্টা আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। তবে এরই মধ‍্যে আক্রমণে ওঠে মোহনবাগান। ৬৫ মিনিটে টাইসন বাগানের হয়ে আরও একটি সুযোগ পেয়েছিল। কিন্তু দুরন্ত সেভ করেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। টাইসনের শটটিও তিনি আটকে দিলেন। তিনকাঠির তলায় দাঁড়িয়ে সঞ্জয় এখনও পর্যন্ত গোলের ব্যবধান বাড়তে দেননি। এদিন ম‍্যাচে একাধিক সেভ করেন পিয়ারলেস গোলরক্ষক। তিনকাঠির তলায় দাঁড়িয়ে দুরন্ত তিনি। এরই মধ‍্যে আক্রমণে ঝাঁপায় পিয়ারলেস। সহজ সুযোগ নষ্ট করে তারা। ম‍্যাচের ৮৫ মিনিটে মোহনবাগানের কিপারের ভুলে গোল খেয়ে যাচ্ছিল সবুজ-মেরুন। কোনও মতে, আমনদীপ শুয়ে পড়ে বলটি ক্লিয়ার করেন। তবে ফাঁকা গোল পেয়েও পিয়ারলেস যে ভাবে সুযোগ নষ্ট করে। এদিকে এরপর আক্রমণে গিয়েও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয়। সঞ্জয় যদি এদিন না থাকতেন, তবে স্কোরলাইন অন্য রকম হতে পারত। ব‍্যবধান বাড়িয়ে মাঠ ছাড়ত পারত মোহনবাগান।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে কেন বাদ শ্রেয়স? আসল কারণ জানালেন ভারত অধিনায়ক

 

 

 

 

 

Related articles

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...