Monday, June 8, 2026

প্রয়াত বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়, শোকস্তব্ধ সাহিত্যিকমহল

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার ভোর ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার পান বিশিষ্ট এই শিশু সাহিত্যিক।

আরও পড়ুনঃ বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বর্ষীয়ান মানুষটির সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল অবাধ বিচরণ। তবে ছড়াতেই সিদ্ধি ছিল সর্বাধিক। চমৎকার অন্ত্যমিলের মজার পাশাপাশি নান্দনিক চিত্রকল্প তৈরিতেও ছিলেন সিদ্ধহস্ত। বাংলার শ্রেষ্ঠ ছড়াকারদের অন্যতম দীপের আরেক পরিচয় পেঁচা বিশেষজ্ঞ। সংগ্রহে ছিল নানা ধরনের পেঁচার মূর্তি। সারা বিশ্বের পেঁচার সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে তাঁর ছিল অগাধ জ্ঞান।
পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশুনা করার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। চাকরিও করেন বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেডে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে। দীপের প্রয়াণে বাংলার ছড়াচর্চার ক্ষীণ হয়ে আসা ধারার প্রভূত ক্ষতি হয়ে গেল বলে মনে করছে সাহিত্যিক মহল।

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...