Friday, April 3, 2026

ফের কলকাতায় উদ্ধার মা.দক! STF-র জালে ৭, টাকার অঙ্ক চমকে দেওয়ার মতো

Date:

Share post:

ফের কলকাতা (Kolkata) থেকে উদ্ধার মাদক (Drugs)। পুলিশ সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) সামনে থেকে কোকেন-সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের ওজন কমপক্ষে ১৬৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা। দিন কয়েক আগেই হাওড়া থেকে বহুমূল্য মাদক বাজেয়াপ্ত করে এসটিএফ (Special Task Force)। আর সেই ঘটনার সূত্র ধরেই কলকাতার একাধিক জায়গায় লাগাতার তল্লাশি চালানো হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হন এসটিএফ আধিকারিকরা। ওই এলাকায় কড়া নজরদারি চালায় তাঁরা। কিছুক্ষণ পর একটি গাড়ি ও বাইকে করে মোট ৬ যুবক ওই জায়গায় হাজির হয়। কিছুক্ষণ পর আরও একজন ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই ৭ জনকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ঋষি সাগর, রাহুল সিং, রিকি দত্ত, রাহুল দত্ত, অবিনাশ কুমার, সন্টি সিং ও অভিষেক ঠাকুর। ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

এসটিএফ সূত্রে খবর, অবিনাশ কুমারের থেকে মাদক নেওয়ার কথা ছিল বাকি ৬ জনের। তবে তার আগেই মাদক-সহ তাঁদের গ্রেফতার করতেই ধৃতদের থেকে মেলে ১৬৫ গ্রাম কোকেন। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। তবে কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল? কোথায় তা পাঠানো হত? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে ফের শহরে কলেজের সামনে থেকে মাদক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...