Monday, April 6, 2026

তৃণমূল কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে কোন্নগরে শ্রীঘরে প্রৌঢ়

Date:

Share post:

অন্য়কে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন প্রৌঢ়। কোন্নগরের ডিয়লডিতে তৃণমূল কাউন্সিলকে ফাঁসাতে গিয়ে নিজেই শ্রীঘরে গেলেন হুগলির কোন্নগরের (Konnagar) বাসিন্দা গোবিন্দ চৌধুরী।

হুগলির কোন্নগরের (Konnagar) ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর শুভাশিস চৌধুরী বছর কয়েক আগে একটি দোকান ঘর ভাড়া নেন ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দ চৌধুরীর থেকে। সেই দোকান ঘর অবৈধ ভাবে কাউন্সিলর দখল করে রেখেছেন- এই অভিযোগ করেন গোবিন্দ। এই নিয়ে আইনি টানাপোড়েন চলছিল। এই পরিস্থিতিতে সেপ্টেম্বর দোকানের বাইরে একটি ম্যাজিস্ট্রেটের নোটিশ লাগিয়ে দোকান ঘরে থাকা সমস্ত মালপত্র বাইরে বের করে দেন দোকান মালিক। সেই দিনই পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর শুভাশিস চৌধুরী।

আরও পড়ুয়া: অধীর গড়ে বেসামাল কংগ্রেস, রানিনগরে তৃণমূলে যোগ ২ সদস্যের

অভিযোগ, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারকে হাতিয়ার করে দোকান মালিক গায়ের জোরে দোকান খালি করেছিলেন সেই অর্ডারটির অবৈধ। যে দোকান ঘর খালি করে দেওয়ার কথা হচ্ছিল সেই দোকানের চাবি মাস কয়েক আগেই তিনি হস্তান্তর করেছিলেন দোকান মালিককে। তার পরেও দোকান মালিক গোবিন্দ চৌধুরী জনসমক্ষে তাঁর সম্মানহানি করার জন্য এই পন্থা অবলম্বন করেছেন।

পুলিশ সূত্রে খবর, আদালতের যে রায় ছিল তাতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা ছিল। সেই রায়কে বিকৃত করেন গোবিন্দ চৌধুরী। সেই কারণে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই বিষয়ে দোকান মালিক গোবিন্দ চৌধুরীর এবং তাঁর বাড়ির লোকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এভাবে কাউন্সিলরকে কেন হেনস্তা করতে চাইছে অভিযোগকারী সেই নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...