Friday, April 3, 2026

পাকিস্তানের বিরুদ্ধে কেন বাদ শ্রেয়স? আসল কারণ জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

আজ এশিয়া কাপের সুপার ফোর ম‍্যাচে নেমেছে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। এই ম‍্যাচে একজোড়া বদল করেছন অধিনায়ক রোহিত শর্মা। চোট সারিয়ে দলে এসেছেন কে এল রাহুল। এসেছেন সদ‍্য বাবা হওয়া যশপ্রীত বুমরাহও। বাদ গিয়েছেন শ্রেয়স আইয়র এবং মহম্মদ শামি। যশপ্রীত বুমরাহ দলে ঢুকলে যে শামি বাদ পরবেন সেটা আন্দাজ করাই গিয়েছিল। তবে রাহুলের প্রথম একাদশে ঢোকার যে কারণ জানালেন রোহিত শর্মা, তা দুশ্চিন্তায় ফেলতে পারে ভারতীয় সমর্থকদের।

বুমরাহর দলে ফেরা নিশ্চিত ছিল। গ্রুপ পর্বের ম্যাচেও ছিলেন তিনি। কিন্তু পুত্রসন্তান হওয়ায় দেশে ফিরে এসেছিলেন বুমরাহ। নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। সুপার ফোরের আগে আবার শ্রীলঙ্কায় গিয়েছেন। তিনি দলে ঢোকায় শামিকে বাইরে বসতে হয়েছে। অপরদিকে পিঠে ব‍্যাথার কারণে দলল থেকে বাদ পরলেন শ্রেয়স। টসের পরে এমনটাই জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত জানান, শ্রেয়সের পিঠে চোট লেগেছে। তাই তাঁরা বাধ্য হয়ে পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। একেবারে শেষ মুহূর্তে এই বদল করা হয়েছে। শ্রেয়সের জায়গায় দলে রাহুল।

শ্রেয়স সদ্য পিঠের চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রয়েছেন ভারতের বিশ্বকাপ দলেও। প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছিলেন, সম্পূর্ণ সুস্থ তিনি। কিন্তু দু’টি ম্যাচ খেলতে না খেলতেই আবার চোট পেলেন শ্রেয়স। বিশ্বকাপের আগে শ্রেয়সের চোট চিন্তায় রাখবে রোহিতদের।

আরও পড়ুন:ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ, খেতাব জিতে নজির গড়লেন আমেরিকান টেনিস তারকা

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...