Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সেই ভিলেন বৃষ্টি। এশিয়া কাপ গ্রুপ পর্বের ম‍্যাচের মতন সুপার ফোরের ভারত-পাক ম‍্যাচও ভেস্তে গেল বৃষ্টির জন‍্য। ম‍্যাচ হবে রিজার্ভ ডে সোমবার। সুপার ফোরের এই ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এই আশঙ্কা করেই ছিল এসিসির।

২) ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি হারালেন ড্যানিল মেদভেদেভকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩। সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন।

৩) বাংলাদেশকে দাপটে সঙ্গে হারিয়ে অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে ভারতের ছোটরা পাঁচবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল। রবিবার ভুটানের রাজধানী থিম্পুতে ছিল প্রতিযোগিতার ফাইনাল। বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে সাফ সেরা ভারত। দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন।

৪) কিংস কাপে ব‍্যর্থ ভারতীয় দল। এদিন কিংস কাপের তৃতীয় স্থান অর্জন করতে মুখিয়ে ছিল ব্লু টাইগার্সরা। কিন্তু লেবাননের কাছে ১-০ গোলে হারল ইগর স্টিম‍্যাচের দল। এই হারের ফলে কিংস কাপে চতুর্থ হল টিম ইন্ডিয়া। একেবারেই ভালো খেলতে পারেনি টিম ইন্ডিয়া।

৫) কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান। এই জয়ের ফলে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল রোহেনের। এই ম‍্যাচ হারলেই সুপার সিক্স থেকে দূরেই সরে যেত সবুজ-মেরুন ব্রিগেড।

আরও পড়ুন:অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত, দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন

 

 

 

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...