Saturday, April 4, 2026

লক্ষ্য লোকসভা! মীনাক্ষির নেতৃত্বে DYFI-র ব্রিগেড সমাবেশ, যুবদের মুখ করতে মরিয়া আলিমুদ্দিন

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেটাকে পাখির চোখ করে তোড়জোড় শুরু করেছে আলিমুদ্দিন। তরুণ ব্রিগেডকে সামনে রেখে হারানো জমি ফিরে পেতে মরিয়া আলিমুদ্দিন। চলতি বছরের শেষের দিক থেকে রাজ্যজুড়ে পদযাত্রা করবে বামেরা। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়ের  (Meenakshi Mukharjee) নেতৃত্বে হবে ব্রিগেড (Brigade) সমাবেশ। পক্ককেশ বৃদ্ধদের সরিয়ে তরুণ প্রজন্মকে সামনে আনতে চাইছেন বিমান বসু- মহম্মদ সেলিমরা।

সংগঠন সূত্রে খবর, জানুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণার পর দেওয়াল লেখার কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রত্যেকটা জেলা কমিটিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই এই ব্রিগেড সমাবেশ ঘিরে জেলায় জেলায় প্রচার পদযাত্রা চলতে থাকবে। এই সব প্রচার ও মিটিং- এর দায়িত্বে থাকবেন নতুন প্রজন্মের কমরেডরা। ফলে মীনাক্ষী ও সৃজনদের কাঁধে ভর দিয়েই লোকসভা ভোটের প্রস্তুতি সারতে চাইছে আলিমুদ্দিন।

আরও পড়ুন: রানিনগর ২ নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতির গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের, কবে সিদ্ধান্ত!

অন্যদিকে প্রায় ১৫ বছর বাদে বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর আগেও বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৮ সালে শেষবার বাম যুব সংগঠনের (DYFI) ডাকে বিগ্রেড সমাবেশ হয়েছিল। ফলে এবার ব্রিগেড সমাবেশের আগে নজর থাকবে মীনাক্ষি ও সৃজনের দিকে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...