Saturday, April 4, 2026

রানিনগর ২ নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতির গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের, কবে সিদ্ধান্ত!

Date:

Share post:

মুর্শিদাবাদের রানিনগর (Raninagar) ২ নম্বর পঞ্চায়েতের স্থায়ী সমিতির গঠন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দেওয়ার সময় বিচারপতি অমৃতা সিন্হা (Amrita Sinha) বলেন, যেহেতু ১২টা বেজে গিয়েছে, যদি এর মধ্যে সমিতি গঠনের কাজ শুরু হয়ে যায়, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

বোর্ড গঠনে বাধা দিতে রানিনগর (Raninagar) পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে- এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস (Congress)। তারা আদালতে জানায়, তাদের স্থায়ী সমিতির মোট সদস্য সংখ্যা ৪২। ধৃত সদস্যরা ভোটাভুটিতে অংশ নিতে চান। এই পঞ্চায়েতে কংগ্রেস খাতায় কলমে সংখ্যাগরিষ্ঠ হলেও কয়েকজন সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন।

আরও পড়ুন: মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর নিথর দেহ ঘিরে চা*ঞ্চল্য! তদন্তে পুলিশ 

গত শুক্রবার বাম এবং কংগ্রেস (Congress) রানিনগরে বিজয় সমাবেশের ডাক দেয়। সেখানেও তারা বাধার মুখে পড়ে বলে অভিযোগ। সমাবেশ থেকে ফেরার পথে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রানিনগর থানায় ঢুকে তাণ্ডব চালান কংগ্রেস কর্মীরা। থানা লক্ষ্য করে তুমুল ইটবৃষ্টি করা হয়। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস মান্নান হোসেন ভবনেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সোমবারই, রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হওয়ার কথা ছিল। তা নিয়ে এলাকায় উত্তেজনাও দেখা যায়।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...