Saturday, June 13, 2026

ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! সোমে বৃষ্টি হবে কী?

Date:

Share post:

ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আর এর জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আষাঢ়ে না হলেও ভাদ্রতে টানা বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা।

আরও পড়ুনঃ মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর নিথর দেহ ঘিরে চা*ঞ্চল্য! তদন্তে পুলিশ
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত।মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে আশা করছে আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। ফলে সপ্তাহের মাঝখান থেকে ফের কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় তুমুল বৃষ্টি শুরু হবে।
সোম-মঙ্গল দু’দিনই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিজনক ভ্যাপসা গরমে ভুগবে বঙ্গবাসী।
হাওয়া অফিস জানিয়েছে,বুধবার থেকে আবহাওয়ার ভোলবদল হবে।শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...