Saturday, April 4, 2026

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষেককে তলব: তীব্র ক্ষোভ প্রকাশ মমতার

Date:

Share post:

I.N.D.I.A. জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ED। এই নিয়ে নাম না করে বিজেপি তথা মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদেশ সফরের আগে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা।

INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করেন অভিষেক। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, (বিজেপির) রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষকে তলব। মমতার কথায়, গণতন্ত্রের একটি সীমা আছে, এরা মানে না। এরপরেই তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, অভিষেককে সব সময় অকারণে হেনস্থা করা হয়। ওঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে।

আরও পড়ুন: অভিষেকের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

এরপরেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর প্রসঙ্গ তুলে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই এই ধরপাকড়। অভিযোগ এলে নিশ্চয় তদন্ত হবে। কিন্তু এরা রাজনৈতিক স্বার্থে এই সব করছে। মুখ্যমন্ত্রী কথায়, ৩৪ বছরের বাম জমানার অনেক অভিযোগ আছে তাঁর কাছে। কিন্তু বাম আমলের মুখ্যমন্ত্রী-সহ কোনও মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেননি তিনি। কারণ তাঁর রাজনৈতিক সৌজন্য মেনে চলেন।

 

 

 


 

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...