Wednesday, June 24, 2026

দেশকে শক্তিশালী করতে কী কী প্রয়োজন? ভারত ছাড়ার পরই মোদির উদ্দেশে বার্তা বাইডেনের

Date:

Share post:

সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। তবে সেই বৈঠকের পর কোনও সাংবাদিক সম্মেলন হয়নি। পরে দিল্লি থেকে ভিয়েতনামে (Vietnam) গিয়ে সেখানে সাংবাদিকদের মুখোমুখি বাইডেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেই ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, দেশকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী করতে গেলে এই বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে।

বাইডেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব এবং অংশীদারত্ব আরও জোরদার কীভাবে করা যায়, তা নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্তারিত আলোচনা করেছেন। তবে একই সঙ্গে জি–২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ও আতিথেয়তার প্রশংসা করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে সাংবাদিকদের কভারেজের অনুমতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল মোদি-বাইডেন মুখোমুখি আলোচনার পর সে দেশের প্রথা অনুযায়ী সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার পর কোনওরকম প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে রাজি হননি মোদি। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রশ্নোত্তর পর্ব বা সংবাদ সম্মেলন—কোনওটাই করা হবে না। এমনকি প্রেসিডেন্ট বাইডেনও আলাদাভাবে কোনও সাংবাদিক সম্মেলন করতে পারবেন না।

তবে জি-২০ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরপরই সরব বিরোধীরা। ভিয়েতনামের হ্যানয়ে সাংবাদিক সম্মেলনে বাইডেনের মন্তব্যের ক্লিপিংস তুলে ধরে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বাইডেনকে মোদি বলেছিলেন, প্রেস কনফারেন্স করব না, করতেও দেব না। কিন্তু তা কাজে এল না। ভারতে মোদির মুখের ওপর বাইডেন কী বলেছেন, ভিয়েতনামে গিয়ে সেটাই তিনি জানিয়ে দিলেন।

 

 

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...