Monday, June 8, 2026

বুমরাহ’র পারফরম্যান্স মনে ধরেছে গাভাস্করের, প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

দীর্ঘ চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরে এসেছেন যশপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ড সিরিজের পর এশিয়া কাপেও নিজেকে মেলে ধরেছেন বুমরাহ। আর বুমরাহ’র এই পারফরম্যান্সই মনে ধরেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। পাকিস্তান ম‍্যাচের পর বুমরাহ-এর প্রশংসায় তিনি।

পাকিস্তান ম‍্যাচের পর এই নিয়ে গাভাস্কর বলেন,” যশপ্রীত বুমরাহ দারুণ ছন্দে রয়েছে। উইকেটের দুই দিকে সুইং করাচ্ছিল। বল কোন দিকে যাচ্ছে, বাবর আজমের মতো বিশ্বমানের ব্যাটার পর্যন্ত বুঝতে পারেনি। ভারতীয় দল তৈরি বলেই মনে হচ্ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপে একই ছন্দ ধরে রাখবে বলেই মনে হচ্ছে।”

দীর্ঘ চোট কাটিয়ে আয়ারল্যান্ড সিরিজ থেকে টিম ইন্ডিয়ায় কামব‍্যাক করেছেন বুমরাহ। আয়ারল্যান্ড সিরিজের পাশাপাশি এশিয়া কাপেও দরন্ত পারফরম্যান্স বুমরাহ’র। সামনেই একদিন ক্রিকেটের বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টের আগে বুমরাহ’র পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে টিম ইন্ডিয়াকে। স্বস্তি দিচ্ছে ভারতীয় সমর্থকদেরও। সম্প্রতি ছেলের বাবাও হয়েছেন বুমরাহ।

আরও পড়ুন:লঙ্কানদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির রোহিতের

 

 

 

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...