Monday, June 8, 2026

ফের হিং.সাদীর্ণ মণিপুর, দুষ্কৃ.তীদের গু.লিতে মৃত ৩

Date:

Share post:

হাজার হাজার সেনা মোতায়েন করার পরও হিংসা থামার বিরাম নেই। ফের রক্তাক্ত হয়ে উঠল মণিপুর(Manipur)। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ৩ জন কুকি(Kuki)। যার জেরে ১ সপ্তাহের মধ্যে ফের প্রাণহানির ঘটনা ঘটল উত্তর-পূর্বের এই রাজ্যে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ কাংপোকপি জেলার কাংগুই এলাকায় ঘটনাটি ঘটে। কাংপোকপি জেলার পুলিশ সুপার থলু রকি জানিয়েছেন, ৩ জন কুকি (Kuki) গাড়ি করে আসছিলেন। সেই সময় তাঁদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। গুলিতে মৃত্যু হয় ৩ জন কুকি সম্প্রদায়ের মানুষের। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দোষীদের অনুসন্ধানে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও অসম রাইফেলস।

উল্লেখ্য, গত শুক্রবারই গুলির লড়াইয়ে কেঁপে উঠেছিল মণিপুর। সূত্রের খবর, সশস্ত্র স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় সেনাবাহিনীর। এই ঘটনায় মৃত্যু হয় দু’জনের। আহত অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুকি ও মেতেই দুই সম্প্রদায়ের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের থেকে হাতিয়ার জমা নেওয়ার প্রক্রিয়াও চলছে। তবে সন্ত্রাসদমন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে মেইরা পাইবির মতো সংগঠনগুলি। সাধারণ মানুষ বা ‘ভূমিপুত্র’রা নিজ নিজ সম্প্রদায়ের জঙ্গিদের আড়াল করছে। সবমিলিয়ে অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি।

আরও পড়ুন- টেলিকম নিয়ন্ত্রক সংস্থার শীর্ষে বসবেন কর্পোরেট কর্তারা! আইন সংশোধনের পথে কেন্দ্র

 

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...