Monday, June 8, 2026

হাঙ্গেরির বিশ্ব চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ পদক জয় প্রণতিকে শুভেচ্ছা মমতার

Date:

Share post:

সম্প্রতি হাঙ্গেরির বিশ্ব চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন জিমন‍্যাস্ট প্রণতি নায়েক। হাঙ্গেরির জোম্বাথেলেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে বেশ ভালো পারফরম্যান্স করেন প্রণতি। ভল্ট ফাইনালে প্রণতি স্কোর করেন ১২.৯৬৬। এরপরই ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি। আর এরপরই শুভেচ্ছায় ভাসতে থাকেন প্রণতি। এদিন প্রণতিকে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। টুইটারে শুভেচ্ছা জানালেন তিনি।

এদিন মমতা বন্দ‍্যোপাধ‍্যায় টুইটারে লেখেন,” পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক হাঙ্গেরির জোম্বাথেলেতে অনুষ্ঠিত বিশ্বকাপ চ্যালেঞ্জ ২০২৩-এ ব্রোঞ্জ পদক জয় করেছে। এতে আমরা গর্বিত। এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন প্রণতিকে। আমাদের ক্রীড়াবিদরা এই ধরনের অসাধারণ পারফরম্যান্স দিয়ে ভারতকে গর্বিত  এবং আশাবাদী করে তুলছে।”

আসন্ন হাংঝাউ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। তার আগে এই পদক প্রণতিকে উৎসাহ জোগাবে। বলা ভালো এশিয়ান গেমসের আগে বেশ ভালো ভাবেই প্রস্তুতি সেরে নিলেন তিনি। যা এশিয়ান গেমসের আগে তাঁর আত্মবিশ্বাস যে বাড়াবে তা বলাই যায়।

সম্প্রতি হাঙ্গেরির জোম্বাথেলেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে বেশ ভালো পারফরম্যান্স করেন প্রণতি। ভল্ট ফাইনালে প্রণতি স্কোর করেন ১২.৯৬৬। যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি। প্রথম স্থানে ছিলেন হাঙ্গেরির গ্রেটা মায়ার। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে ছিলেন চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা। ১২.৯৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

আরও পড়ুন:বুমরাহ’র পারফরম্যান্স মনে ধরেছে গাভাস্করের, প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটার

 

 

 

 

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...