Saturday, June 13, 2026

ঝালদা-রানিনগর নিয়ে অধীরকে তোপ দাগলেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

ইন্ডিয়া জোটের দৌলতে দিল্লিতে তৃণমূল এবং কংগ্রেস যখন কাছাকাছি, তখন তার বিপরীত ছবি দেখা গেল বঙ্গে। পুরুলিয়ার ঝালদা পুরসভা এবং রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে এবার  মুখ খুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। পুরভোটের পর থেকেই ঝালদা পুরসভায় টানাপোড়েন। বোর্ড গড়েছিল কংগ্রেস। সম্প্রতি চার কংগ্রেস কাউন্সিলর-সহ মোট ৫ জন চলে আসে তৃণমূলে। এরপরই রাজ্যের একমাত্র পুরসভা, যেখানে কংগ্রেস ছিল ক্ষমতায়, তাও হাতছাড়া হয়ে যায়।

এই বিষয়ে অধীর বলেছিলেন, লুঠ, জবরদখলের সংস্কৃতির শিকার ঝালদা।যদিও ফিরহাদ হাকিমের দাবি, একটা ছোট্ট পুরসভা। সেখানে কে কার সঙ্গে ঝগড়া করছে, কে কখন চলে আসছে এভাবে বলা মুশকিল। তৃণমূলে ছিল, কংগ্রেসে গেল, আবার ফিরে এল। এসব নিয়ন্ত্রণ করা মুশকিল। মুর্শিদাবাদের রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করেও কংগ্রেস তৃণমূলের দ্বন্দ্ব চরমে ওঠে। কংগ্রেস বোর্ড গঠনে বাধা দানের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়। স্থায়ী সমিতির সভায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

মঙ্গলবার ফিরহাদ বলেন, অধীরবাবুর এলাকায় এমনিই অধীরবাবু নেই। একটা বিধায়ক নেই। কেন্দ্রীয়বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল। নিজের এলাকাতেই সর্বহারা অধীরবাবু। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে মানুষ বিশ্বাস করছেন তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় আটকাতে পারে তৃণমূল কংগ্রেস। তাই বাংলায় অস্তিত্বহীন দলের অস্তিত্ব রাখার পক্ষে মানুষের সায় নেই।

 

 

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...