Monday, March 23, 2026

স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এড়াল ক্ষু.ব্ধ I.N.D.I.A., কারণ কী!

Date:

Share post:

বিশেষজ্ঞ হিসেবে স্থায়ী কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অপছন্দ। সেই কারণে, ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক এড়ালেন ক্ষুব্ধ INIDA জোটসঙ্গীরা। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কমিটির বৈঠক। মঙ্গলবার, বৈঠকের পর বিরোধীদের অভিযোগ, বিশেষজ্ঞদের নাম করে নিজেদের অনুগত লোকজনদের নিয়ে আসা হয়েছে কমিটিতে। তৃণমূল (TMC), কংগ্রেস-সহ INDIA জোটের দলগুলির দাবি, মতামত নেওয়ার জন্য অবিলম্বে নিরপেক্ষ এবং পেশাদার বিশেষজ্ঞদের বৈঠকে আনতে হবে।

আরও পড়ুন:পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নির্যা*তনের মা*মলা, পুলিশের কাজে বির*ক্ত আদালত

সূত্রের খবর, মানবধিকার কমিশনের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্রের মঙ্গলবারের বৈঠকে হাজির থাকার কথা ছিল। যদিও আচমকাই  সোমবার রাতে কমিটির সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে তিনি বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে জানান। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি বিক্রম সিং, গুজরাটের গান্ধীনগরের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটির অধ্যাপক নবীন চৌধুরী, প্রাক্তন সিবিআই আধিকারিক প্রবীণ সিনহা ছাড়াও বিশেষজ্ঞ হিসেবে কমিটিতে রয়েছেন বিলের খসড়া তৈরি করা ডঃ পদ্মিনী সিং। তাতেই অসন্তুষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের রেকর্ড তৈরির ক্ষেত্রেও সংসদীয় নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে।

ভারতীয় দণ্ড সংহিতা থেকে রাষ্ট্রদ্রোহ আইন তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হলেও  তা করা হয়নি। এদিনের বৈঠকে  তা নিয়েও আপত্তি তোলে বিরোধীরা। ঘুরপথে এই আইনকে আরও কঠোর করা হয়েছে বলেই অভিযোগ বিরোধী সাংসদদের।

 

 

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...