Monday, April 6, 2026

৪৮ ঘণ্টা পর বিশেষ বিমানে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিশেষ বিমানে ভারত(India) ছাড়লেন কানাডার(Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। ফলে জি২০ সম্মেলন শেষে বিমানের(Plane) যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন এই রাষ্ট্র নেতা।

জানা গেছে, সম্মেলন শেষে যে বিমানে কানাডার প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল গত রবিবার বিকেলে সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে বাধ্য হয়েই হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এই পরিস্থিতিতে ট্রুডোর অফিস থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তা সারানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাক আপ বিমান ভারতে যাচ্ছে। তা দিয়ে বিমানটি সারানোর চেষ্টা করা হবে। তবে সারানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডোরা। এরপর বিকল্প বিমানের অপেক্ষায় ছিলেন ট্রুডো। তবে দ্বিতীয় বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে এটি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরইমাঝে প্রথম বিমানটিকে ত্রুটিমুক্ত করা হয়েছে এবং নিজ দেশের উদ্দেশে রওনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারতবিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলেন। এই ইস্যুতে ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় কানাডার প্রধানমন্ত্রীর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...