Monday, April 6, 2026

করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, সেপ্টেম্বরে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

Date:

Share post:

ফের নয়া সরকারি ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর করম পুজোর দিন ছুটি ঘোষণা করল সরকার। করম পূজো উপলক্ষে রাজ্যের সব সরকারি, আধা সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা ছাড়াও বিভিন্ন চা বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায় ভুক্ত বাগিচা শ্রমিকদের কাজের ছুটি থাকবে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে। রাজ্য সরকারে এই সিদ্ধান্ত স্বীকৃতি দিয়েছে রাজভবনও।

সম্প্রতি নবান্নের সাংবাদিক বৈঠক থেকে করম পুজো ও সবেবরাতে ছুটি ঘোষণার কথা জানিয়েছিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান এতদিন সবেবরাত এবং করম পুজোতে সেকশনাল ছুটি ছিল। অর্থাৎ একটি নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মীরা সেদিন ছুটি পেতেন। এখন থেকে সব সরকারি দফতরের কর্মীরাই করম পুজোর দিন ছুটি পাবেন বলে জানা গিয়েছে। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।’ রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সেপ্টেম্বর মাসের শেষ দিকে টানা তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার হওয়ার কারণে টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ থাকছে। কারণ ওইদিন রাজ্যর সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে।

আরও পড়ুন- নজরে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা, এবার স্কুলে ‘বিশেষ’ শিক্ষক নিয়োগ করবে রাজ্য

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...